ভেজাল প্রতিরোধে বগুড়ায় মানববন্ধন

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২১:৫২
বগুড়া প্রতিনিধি খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রতিটি উপজেলায় একাধিক স্যানিটারী ইন্সপেক্টর ও বিএফএসএতে ইন্সপেক্টরদের অন্তর্ভুক্ত করার দাবিতে শনিবার সকাল ১১টায় শহরের সাতমাথায় স্যানিটারী ইন্সপেক্টরশীপ ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশে বগুড়া শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মনির হোসেন ভুঁইয়া, বগুড়া জেলা কমিটির সভাপতি মনিরুজ্জামান, মহাসচিব মোহাম্মাদ লিটন মিয়া প্রমুখ। বক্তারা বলেন, দেশের প্রতিটি দপ্তর ও বিভাগের জনবলের উন্নতি ঘটলেও এ সেক্টরের কোন উন্নতি হয়নি। বর্তমান সময়ের বানিং ইস্যু খাদ্যে ভেজাল প্রতিরোধে জেলা ও উপজেলা পর্যায়ে এক ইন্সপেক্টরের পক্ষে খাদ্যে ভেজাল প্রতিরোধসহ জনস্বাস্থ্যের যাবতীয় দায়িত্ব পালন সম্ভব নয়।