টাঙ্গাইলের নবগঠিত বাসাইল পৌরসভা নির্বাচন আগামী ১৮ মে। নির্বাচনকে কেন্দ্র করে বাসাইল এখন উত্সবের নগরীতে পরিণত হয়েছে। তফসিল অনুযায়ী ২৫ এপ্রিল ছিল প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মেয়র পদে ১১ জন, সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারণ (পুরুষ) কাউন্সিলর পদে ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে প্রার্থীরা হলেন: ওহিদুল ইসলাম মোস্তফা (বিএনপি), আবুল কালাম আজাদ খানশুর (আওয়ামী লীগ), শহিদুর রহমান খান (বিএনপি), মুহাম্মদ মজিবর রহমান (স্বতন্ত্র), মো. জাহাঙ্গীর আলম (আওয়ামী লীগ), এনামুল করিম মিঞা (বিএনপি), রফিকুল ইসলাম (আওয়ামী লীগ), মশিউর রহমান খান আপেল (আওয়ামী লীগ), রাহাত হাসান টিপু (কৃষক-শ্রমিক জনতা লীগ), মো. ছানোয়ার রহমান খান মাখন (আওয়ামী লীগ) ও জাহিদ হাসান খানশুর (নাগরিক কমিটি)। ৯টি ওয়ার্ড নিয়ে নবগঠিত এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৩২৯ জন। বাসাইল পৌরসভার প্রথম নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা বিরাজ করছে।
