ত্রিশালে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল সমাবেশ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২১:৫৩
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগের নির্বাচিত কমিটি ভেঙ্গে দেয়ার প্রতিবাদে গত শুক্রবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধায় ভেঙ্গে দেয়া কমিটির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক কদ্দুছ মন্ডলের সমর্থকরা পোড়াবাড়ী বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন-মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আঃ রব, আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ, আইয়ুব আলী মাস্টার, মিজান মাস্টার, বোরহান উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউসুফ মিলার, শ্রমিকলীগ সভাপতি হাবিবুর রহমান, যুবলীগ নেতা আসাদুল, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম রাসেল প্রমুখ।