ভুঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
বঙ্গবন্ধু সেতুর মেয়াদকালের মধ্যে আর ফাটলের সম্ভাবনা নেই। ফাটল মেরামতে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফাটল মেরামত কাজ শুরুর আগে দেড় বছর লেগেছে কেবল পরীক্ষা-নিরীক্ষা করতে। আর এ কারণেই ফাটল মেরামত কাজ করতে দেরি হয়েছে। তারপরও যে সময় দেয়া হয়েছিল তার দেড় মাস আগেই মেরামত কাজ শেষ হয়েছে। একশ’ বছর আয়ুষ্কালের বঙ্গবন্ধু সেতুর ১৪ বছর চলে গেছে। ফাটল মেরামতে ব্যয় হয়েছে ২৭০ কোটি টাকা। শনিবার বঙ্গবন্ধু সেতু পূর্ব ও পশ্চিমপাড়ে সেতুর চলমান ফাটল মেরামত কাজ সমাপনান্তে ফলক উন্মোচন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন যোগাযোগমন্ত্রী ওয়াবদুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন চায়না দূূূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স কিউ গুয়াংজু, নাগরপুরের সংসদ সদস্য আব্দুল বাতেন, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধান প্রকৌশলী কবির আহম্মেদ, টাঙ্গাইল ও সিরাজগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার প্রমুখ।
