আজকের রাশিফল

আপডেট : ২৮ এপ্রিল ২০১৩, ১৯:২৫
২৯ এপ্রিল, ২০১৩ খ্রিস্টাব্দ, সোমবার আজ ১৬ বৈশাখ, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৭ জমাদিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শুক্র ও চন্দ্র। আপনার শুভসংখ্যা: ৬ ও ২। শুভবার: শুক্র ও সোমবার। শুভরত্ন:হীরক ও মুক্তা। প্রকৃতিগতভাবে আপনি:সৌন্দর্যপ্রিয়, কল্পনাপ্রবণ, রোমান্টিক ও সৃজনশীল। আপনি অনুভূতিপ্রবণ। এক ধরনের অস্থিরতা আপনার মধ্যে রয়েছে। মানবীয় ও ধর্মীয় ব্যাপারে আপনার আকর্ষণ রয়েছে। আপনি কিছুটা বিলাসী। জীবনের সবকিছুতেই আপনার পছন্দ অপছন্দ রয়েছে। আপনার বন্ধুদের সংখ্যা সীমিত না হলে নিজের অগ্রগতির পরিকল্পনা বিঘ্নিত হবে। ভ্রমণের প্রতি আগ্রহ আপনার অভিজ্ঞতার ভান্ডারকে সমৃদ্ধ করবে । জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কথাশিল্পী রড ম্যাককুইন, সম্রাট হিরোহিতো, জুবিন মেহতা, জিয়া আনসারী, রসায়নবিদ হ্যারল্ডইউরি। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ অভিনেতা অভিনেত্রীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সুনাম ও সাফল্য আসতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। দাম্পত্য ক্ষেত্রে মান অভিমানকে গুরুত্ব দিন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। বিনোদন শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ মন ভালো থাকবে না। নানা দুশ্চিন্তার জন্য অবসাদগ্রস্ত হতে পারেন। ফলে কাজকর্মের ক্ষতি হওয়ার আশংকা আছে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। ব্যবসায়িক লেনদেনে বাকী বকেয়া না দিলেই ভালো করবেন। যোগাযোগ শুভ । মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ কন্যা ও ভগ্নির বিয়ের ব্যাপারে কোনো যোগাযোগ হতে পারে। যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন। রোমান্স ও বিনোদন শুভ। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ রাজনীতিকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। নতুন কোনো দায়িত্ব হাতে আসতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। ব্যয়ধিক্য এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। কেউ আজ আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে। কোনো কারণেই আবেগপ্রবণ হওয়া ঠিক হবে না। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ উচ্চ শিক্ষিতদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মসংস্থানের জন্য সুযোগ সৃষ্টি হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। আপনজনদের কারো কোনো সমস্যায় বিব্রতবোধ করতে পারেন। ব্যস্ততা বৃদ্ধি পাবে। শরীর ভালো যাবে না। খাওয়া দাওয়ায় সতর্ক থাকার চেষ্টা করুন। অন্যথায় পেটের পীড়ায় ভোগতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ নতুন বিনিয়োগ সতর্কতা অবলম্বন করুন। অংশীদারী ব্যবসায় পার্টনারের সাথে ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে। বিশিষ্ট কোনো ব্যক্তি সহযোগিতা পেতে পারেন। মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। কোনো ব্যাপারেই উত্তেজিত হওয়া ঠিক হবে না। কারো কাছ থেকে আজ কোনো প্রস্তাব পেতে পারেন । বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ শরীর খুব একটা ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্তৃপক্ষের সাথে মতবিরোধ দেখা দিতে পারে। ফলে প্রাতিষ্ঠানিক কাজে মন বসানো কঠিন হবে। ব্যবসায়িক ব্যাপারে আর কোনো ঝুঁকি নিবেন না। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ একাধিক ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি আজ শুভ সম্ভাবনাময়। উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়ার চেষ্টা সফল হতে পারে। শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। আজ কোনো খারাপ সংবাদ পেতে পারেন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। আর্থিক লেনদেন সতর্কতার সাথে করুন। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভসম্ভাবনাময়। নতুন কোনো দায়িত্ব হাতে আসতে পারে। সম্ভাব্যক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। অকারণ ব্যয় পরিহার করুন। অতিরিক্ত ব্যয়ের জন্য পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ সরবরাহ ও ঠিকাদারী ব্যবসায়ীর জন্য দিনটি শুভ নয়। কাজকর্মে বাধার সৃষ্টি হতে পারে। পাওয়া কাজও হাত ছাড়া হয়ে যাওয়ার আশংকা আছে। কারো সাথে বিবাদ সৃষ্টি হতে পারে। ঝগড়াঝাটি এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। তথ্যগত বিভ্রান্ত দেখা দিতে পারে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ পরিশ্রম বৃদ্ধি পাবে। সংগ্রাম ও সাধনার মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। ব্যবসায়িক ক্ষেত্রে প্রবল প্রতিযোগিতার সম্মুখীন হবেন। চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।