রূপগঞ্জে প্রতি পক্ষের হামলায় বাড়ি ভাংচুর

আপডেট : ২৮ এপ্রিল ২০১৩, ২১:০০
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী স্লুইসগেট কাজীবাড়ি এলাকায় গত শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে। এ সময় বাধা দেয়ায় বাড়ির গৃহকর্তাসহ ৭ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। উল্লেখ্য হামলাকারী ও আহতরা ক্ষমতাসীন দলের নেতাকর্মী হওয়ায় রূপগঞ্জ থানা পুলিশ কারো অভিযোগ গ্রহণ করেনি। তবে বিষয়টি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করেছে।