পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী রাশিদা বেগম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শনিবার ভোট গণনা শেষে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী বিএনপি সমর্থিত প্রার্থী ও সাবেক চেয়ারম্যান প্রয়াত ইব্রাহিম আলী মৃধার স্ত্রী রাশিদা বেগম ১০ হাজার ৯০৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত মোতাহার হোসেন মুতাই আনারস প্রতীকে পেয়েছেন ৭ হাজার ১১০ ভোট। উল্লেখ্য, সম্প্রতি দুর্বৃত্তদের হাতে খুন হন পাবনার সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদের পরপর দু’বার নির্বাচিত চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইব্রাহিম আলী মৃধা।
