নোটিশ বোর্ড

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ১৮:৩৩
শ্রদ্ধা ফ্যাশন হাউস শ্রদ্ধার ফ্যাশনের মূল ভাবনা গড়ে উঠেছে শ্রদ্ধাভাজন প্রিয়জনকে প্রতিদিন সুখী করার কাঙ্ক্ষিত স্বপ্নপূরণের প্রত্যাশায়। সেই সাথে শ্রদ্ধার এই ভাবনার মূলস্রোতকে বেগবান করেছে আবহমান বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের মূল্যবোধ। ‘শ্রদ্ধা’র পুরো আয়োজনে থাকছে সেই ভাবনারই প্রতিফলন। এই আয়োজনে ঐতিহ্যবাহী হাতপাখার মোটিভসহ বিভিন্ন ধরনের ফ্লোরাল ও জ্যামিতিক নকশা শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, সেলাইবিহীন সালোয়ার-কামিজ, কুর্তা, মগ, ব্যাগসহ ইত্যাদিতে ব্যবহার করা হয়েছে। আর দেশীয় সুতি কাপড়ই শ্রদ্ধার আয়োজনের মূল উপাদান। পোশাকগুলোতে অফহোয়াইট, সাদা, ধূসরসহ অনেক অফটোনের রঙের পাশাপাশি উত্সব হিসেবে লাল-সাদা, হলুদ, নীল, বেগুনী, মেজেন্ডা প্রভৃতি গ্রামবাংলার উজ্জ্বল রংও ব্যবহার করা হয়েছে। কাজের মাধ্যম হিসেবে এসেছে টাইডাই, ব্লক, বাটিক, অ্যাপ্লিক, কাটওর্য়াক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি। পোশাকগুলোর মূল্যমানও রয়েছে সবার নাগালের মধ্যেই। নালন্দা ফ্যাশন হাউস নালন্দা গরমোপযোগী রং, ডিজাইন এবং নকশায় নরসিংদির সুতি কাপড়ে বাচ্চাদের জন্য এনেছে কয়েকটি দৃষ্টিনন্দন ফতুয়া ও টপস। অলওভার স্ক্রিন প্রিন্টের ওপর হাতের কাজ যোগ হওয়ায় ডিজাইনে এসেছে নতুনত্ব। ডিজাইন করেছেন দেশসেরা ডিজাইনারগণ। এ ছাড়া বাচ্চাদের টি-শার্ট, পাঞ্জাবি, থ্রিপিস তো রয়েছেই। মেয়েদের অ্যাপ্লিক ও হাতের কাজের থ্রিপিস, হ্যান্ড পেইন্টেড ফতুয়া, ছেলেদের এমব্রয়ডারি ও হাতের কাজের পাঞ্জাবি, টি-শার্ট ও পলো-শার্ট নিয়ে এই গ্রীষ্মে সেজেছে নালন্দা। পাইকারি ও খুচরা মূল্যে পাওয়া যাচ্ছে এর শো-রুমে শার্ট গ্যালারি এই গ্রীষ্মে শার্ট গ্যালারি দিচ্ছে বিভিন্ন ধরনের পোশাকে বিশেষ ছাড়। এখানে রেডিমেট শার্ট পাবেন এক হাজার থেকে এক হাজার ৮ শত টাকার মধ্যে। শার্ট তৈরি করতে মজুরি ৩৫০ টাকা। শার্ট গ্যালারি সব সময় কাপের ধরন যেমন ওয়াইড কাফ, ডাবল বার্টন, কাপলিন কফ ইত্যাদির প্রতি সব সময় লক্ষ রাখে। এ ছাড়া শার্ট গ্যালারির রয়েছে এক্সিকিউটিভ শার্টের কাপড়ের বিশাল সংগ্রহ। স্বপ্নের আমেরিকা ঘুরে এল আরএফএল পরিবেশকগণ সম্প্রতি ‘বিশ্বভ্রমণ’ প্রোগ্রামের আওতায় আরএফএল-এর ২৫ জন নির্বাচিত সেরা পরিবেশক ঘুরে আসেন স্বপ্নরাজ্য আমেরিকা থেকে। এ সময় তারা আমেরিকার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। পরিবেশকদের জন্য সপ্তাহব্যাপী এই আনন্দভ্রমণের আয়োজন করে রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল)। প্রতি বছরই আরএফএল তার পরিবেশকদের জন্য এ রকম বিনোদনমূলক প্রোগ্রামের ব্যবস্থা করে থাকে। আরএফএল-এর পরিচালক আরএন পল, জিএম সেলস কাজী মো. নিপু, এজিএম সেলস এ কে এম মাইনুল হোসেন, এজিএম সেলস মো. তাকবীর রহমান এ সময় পরিবেশকদের সফরসঙ্গী হয়ে আমেরিকার দর্শনীয়স্থান নিউইয়র্ক, নিউজার্সি, আটলান্টিক সিটি, নায়াগ্রা জলপ্রপাত, স্টাচু অব লিবার্টিসহ বিভিন্ন বিখ্যাত ও দর্শনীয় স্থানসমূহ পরিভ্রমণ করেন। বিশ্বের অন্যতম আধুনিক এই শহর ভ্রমণ করার সুযোগ করে দেওয়ার জন্য পরিবেশকগণ আরএফএলকে ধন্যবাদ জানান। ভ্রমণ শেষে আরএফএল এর পরিচালক আরএন পল জানান, ব্যবসায়িক সহযোগী হিসাবে আরএফএল সব সময়ই তাদের পরিবেশকদের সর্বোত্তম সুযোগ-সুবিধা নিশ্চিত করে থাকে। পরিবেশকদের সাথে হূদ্যতা বাড়াতে কোম্পানির পক্ষ থেকে নিয়মিত এ ধরনের ভ্রমণের আয়োজন করা হয় এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি আরও জানান, আরএফএল সব সময়ই সেরা মানের পণ্য প্রস্তুত করে থাকে এবং পণ্যের মানোন্নয়নে নিয়মিত ও নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে। যাত্রা শুরু করেছে দেশের প্রথম পূর্ণাঙ্গ কিডস এন্টারটেইনমেন্ট সেন্টার ‘ইলেকট্রোফান’ সম্প্রতি যাত্রা শুরু করেছে দেশের প্রথম শিশুদের জন্য পূর্ণাঙ্গ এন্টারটেইনমেন্ট সেন্টার ‘ইলেকন্ট্রোফান’। ঢাকার উত্তরার ৫ নম্বর সেক্টরের রোড নং ১/বি-এর ১২ নম্বর বাড়িতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দেশের প্রথম এই শিশুদের বিনোদন কেন্দ্রটি। বিশ্বের বিভিন্ন দেশে ইনডোর এন্টারটেইনমেন্ট সেন্টার থাকলেও আমাদের দেশে এটাই প্রথম। জঙ্গল থিমের ওপর প্রতিষ্ঠিত এই এন্টারটেইনমেন্ট সেন্টারে একসঙ্গে একশ’র বেশি শিশু নানা ধরনের বিনোদন লাভের জন্য খেলাধুলা করতে পারবে। ইলেকন্ট্রোফানে রয়েছে এনিমেল রাইডস, পাপেট শো, শিশুদের ছবি আঁকা, গল্প শোনা এবং কবিতা আবৃত্তির জন্য পূর্ণাঙ্গ কিডস ক্লাব, আছে নানা ধরনের মজাদার খাবারের রকমারি আয়োজন নিয়ে ফান ফুড কোর্ট (এই কোর্টের খাবারগুলো শিশুদের প্রিয় নানা চরিত্রের আদলে বানানো) এবং আছে মিনি ট্রেন, ফ্লাইং রোটেটিং হেলিকপ্টারসহ বাহারি নানা ধরনের খেলনা সামগ্রী। এ ছাড়াও এখানে আছে ম্যাজিক থিয়েটার। এই থিয়েটারে প্রতিদিন আয়োজন করা হবে ম্যাজিক শো। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শিশুদের জন্য উন্মুক্ত থাকবে এই বিনোদন কেন্দ্রটি। কিডস এন্টারটেইনমেন্ট সেন্টারে প্রবেশ ফি ২৫ টাকা। তবে রাইডভেদে ৩৫ এবং ৪৫ টাকা প্রবেশ ফি দিতে হবে প্রতিটি শিশুকে। ১৯ এপ্রিল বিকেল ৫টায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে এই কিডস এন্টারটেইনমেন্ট সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং ভুবন বিখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ। শিশু-কিশোরদের চিত্রাঙ্কন কর্মশালা শিল্পী মাসুমা খানের পরিচালনায় ৩ মাসব্যাপী ছবি আঁকার কর্মশালার আয়োজন করা হয়েছে। ৭-১৮ বছর পর্যন্ত শিশু-কিশোররা অংশগ্রহণ করতে পারবে। প্রতি শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে ধানমন্ডি সাউথব্রিজ স্কুলে ক্লাস হবে। আগামী ৩ মে ও ১০ মে সাউথব্রিজ স্কুলে ভর্তি নেওয়া হবে। ফোন :০১৭১১৬৭৮৪৮৩।