সম্প্রতি গ্লোবাল ব্র্যান্ডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘আসুস গো-গ্রিন ফটোগ্রাফি কনটেস্ট’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আসুস বাংলাদেশের সৌজন্যে গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে এটি ছিল ফেসবুকভিত্তিক অনলাইন প্রতিযোগিতা। মাসব্যাপী এই প্রতিযোগিতায় প্রায় দুইশ প্রতিযোগী আসুস বাংলাদেশ ফেসবুক ফ্যান পেজে রেজিস্ট্রেশন করে তাদের ক্যামেরায় তোলা ছবি পোস্ট করে। প্রতিযোগিতায় বিচারকদের রায় ও ফেসবুক ভোটে প্রথম স্থান অর্জন করে মেগা পুরস্কার আসুস নেটবুক জিতে নেন আতিকুল ইসলাম। তার হাতে পুরস্কার তুলে দেন গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ এবং ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার। দ্বিতীয় স্থান থেকে নবম স্থান অর্জনকারীদের জন্যও ছিল আকর্ষণীয় পুরস্কার। ভবিষ্যতেও এই ধরনের প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। আসুস-বাংলাদেশের ফেসবুকের সাইটটি হলো : www.fac ebook.com/ASUS.Bangladesh।
