অস্ট্রেলিয়াতে দীর্ঘমেয়াদী ব্যবসায় কার্যক্রম পরিচালনা করবে হুয়াওয়ে

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২০:০১
সম্প্রতি চীনে সফররত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত্ করেছেন হুয়াওয়ে’র গ্লোবাল চেয়ারওম্যান মিস সান ইয়াফাং। সাক্ষাতে তারা অস্ট্রেলিয়ার বাজারে হুয়াওয়ে’র দীর্ঘমেয়াদী কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করেন। মিস সান বলেন, ‘হুয়াওয়ে এশিয়ার দেশগুলোসহ বিভিন্ন দেশে ব্যবসায় ও শিক্ষা খাতে উন্নয়নের কাজ করবে। অস্ট্রেলিয়াতে দীর্ঘমেয়াদী ব্যবসায় কার্যক্রম হিসেবে কমিউনিটি ও শিক্ষা কার্যক্রমে পার্টনার হিসেবে কাজ করবে। আমরা অস্ট্রেলিয়ার আইসিটি ইন্ডাস্ট্রির সাথে আমাদের গ্লোবাল সাপ্লাই চেইনের সমন্বয়সাধনে কাজ করবে।’ এর মাধ্যমে প্রযুক্তি খাতে চীন-অস্ট্রেলিয়া একসাথে কাজ করার ব্যাপারে সম্মত হলো; সম্প্রসারিত হলো দুটি দেশের ব্যবসায়িক কার্যক্রম।