দেড় কোটি মেশিন রিডেবল পাসপোর্ট আনছে ডেলারু

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২০:০১
যুক্তরাজ্য থেকে দেড় কোটি মেশিন রিডেবল পাসপোর্ট আনছে বাংলাদেশ। যুক্তরাজ্যের ডেলারু ইন্টারন্যাশনাল এ পাসপোর্ট সরবরাহ করবে। গতকাল অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ২৬৭ কোটি ৫৬ লাখ টাকার এ ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়।