বাংলাদেশ আওয়ামী যুবলীগের কালিয়াকৈর উপজেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। কালিয়াকৈরে আওয়ামী যুবলীগের সাংগঠনিক কর্মকাণ্ড সঠিকভাবে গতিশীল করতে না পারায় এবং কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে গত রবিবার এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। গাজীপুর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হাফিজ উল্লাহ খোকা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। জেলা যুবলীগের সভাপতি এসএম আলতাফ হোসেন কমিটি বিলুপ্ত ঘোষণা করার বিষয়টি নিশ্চিত করেছেন।
