বাগেরহাটে ভেড়িবাঁধ ভেঙ্গে শতাধিক ঘরবাড়ি প্ল¬াবিত

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২১:২৫
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের ৩৫/৩ পোল্ডারের ওয়াপদা ভেড়িবাঁধ ভেঙ্গে রামপালের মল্লিকেরবেড় ইউনিয়নের মাদারদিয়া গ্রামের শতাধিক ঘর-বাড়ি প্ল¬াবিত হয়েছে। শনিবার দুপুরে পূর্ণিমার জোয়ারের পানির চাপে পয়লাহারা নদীর এই ভেড়িবাঁধ ভেঙ্গে জনপদে পানি ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে তলিয়ে যায় মাদারদিয়া গ্রামের শতাধিক বাড়ি। ঘরবাড়ি ছাড়াও চিংড়ি ও মত্স্য ঘের পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় এলাকাবাসী এখন মানবেতর জীবন-যাপন করছে। রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, এসব বাড়ির রান্না করার স্থান প্লাবিত হওয়ায় নারী, শিশুসহ অধিকাংশ মানুষ অভুক্ত রয়েছে। মাদারদিয়া ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, এই এলাকার ভেড়িবাঁধটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ থাকায় কয়েকবার স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়েছে। এখনও আরো ভেড়িবাঁধের কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। পূর্ণিমায় জোয়ারে পানির উচ্চতা বৃদ্ধির ফলে খুব সহজেই বাঁধটি ভেঙ্গে যায়। শুধুমাত্র শুক্রবার পূর্ণিমার জোয়ারে মাদারদিয়া গ্রামের শতাধিক বাড়ি প্লা¬বিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে দাবি করা হয়েছে, ৩৫/৩ পোল্ডারের ভিতর পানি উঠানোর জন্য এই শুষ্ক মৌসুমে চিংড়ি ও মত্স্য চাষের জন্য একটি প্রভাবশালী মহল প্রতিবছর এই পোল্ডারের বিভিন্ন পয়েন্টে বাঁধ কেটে দিয়ে থাকে। এবারও অনুরূপ ঘটনা ঘটিয়েছে ওই চক্রটি।