আন্দোলনের ঝাঁকুনিতে সরকারের পতন হবে

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২১:২৯
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী এম কে আনোয়ার এমপি বলেছেন, বিএনপি নাকি ঝাঁকুনি দিয়ে সাভারের ভবন ফেলে দিয়েছে। ঝাঁকুনিতে কোন ভবন নয়, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের ঝাঁকুনিতে এ সরকারের পতন হবে। গতকাল সোমবার হোমনায় তার বাসভবনে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকার বর্তমানে ইসলাম বিরোধী শক্তির পক্ষ নিয়েছে। সারাদেশে আগুন জ্বালিয়ে অনাদিকাল পর্যন্ত ক্ষমতায় থাকার দুঃস্বপ্ন দেখছে। তাদের এ স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। এম কে আনোয়ার সাভারের রানা প্লাজায় নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানসহ এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সেক্রেটারী এ্যাড.আজিজুর রহমান মোল্লা, বিএনপি নেতা মোজাম্মেল হক মুকুল, ছানাউল্লাহ সরকার, নূরুল ইসলাম, মাজেদুল ইসলাম, মিজানুর রহমান, হানিফ মিয়া, আলমগীর সরকার, আতাউল্লাহ, হিমেল শেফালী বেগম, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম, অহিদুজ্জামান মোল্লা প্রমুখ।