গোবিন্দগঞ্জে সংঘর্ষে গৃহবধূ নিহত

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২১:৩০
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত রবিবার বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে আর্জিনা বেগম (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। জানা গেছে, উপজেলার নাগেরভিটা গ্রামে বাঁশের ঝাড় নিয়ে নুরুল ও ময়েজউ্দ্দীনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বিবদমান ঝাড় থেকে বাঁশ কাটলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযোগে নূরুল ইসলাম ও তার পুত্রবধূ মুন্জুয়ারা বেগমকে গ্রেফতার করেছে।