বসুরহাট বাস মালিক সমিতির নির্বাচন

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২১:৩২
রবিবার নোয়াখালী কোম্পানীগঞ্জ বসুরহাট আন্তঃজিলা বাস মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিটির সভাপতি বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জা। নির্বাচনে আকরাম উদ্দিন চৌধুরী সভাপতি, আবদুল গাফ্ফার নিপু কার্যকরী সভাপতি, সাহাব উদ্দিন মিয়া সিনিয়র সহ-সভাপতি, নাছির উদ্দিন বাবলু সহ-সভাপতি, জহিরুল হক ভূঁঞা সম্পাদক, আবদুল বাছেত জাবেদ যুগ্ম সম্পাদক, মোস্তাফিজুর রহমান বাবলু সহ-সম্পাদক, ফিরোজ হোসেন চৌধুরী সহ-সম্পাদক, এ.এন.এম সেলিম চৌধুরী লাইন সম্পাদক, নুরুল আলম মোল্লা লাইন সম্পাদক (দপ্তর কাম টার্মিনাল), মো. শহিদ উল্যা খোকন কোষাধ্যক্ষ, মো. সোলেমান মিয়া সদস্য, মো. রহমত উল্যাহ (রহমান ড্রাইভার) সদস্য, হাজী জিয়াউল হক সদস্য, রকিব চৌধুরী সদস্য পদে নির্বাচিত হন।