ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

নির্মাণ কাজ দেখে মন্ত্রীর অসন্তোষ

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২১:৩২
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ জেলার ভালুকার অংশে নির্মাণ কাজ দেখে গত রবিবার অসন্তোষ প্রকাশ করেন এবং ৩ নং প্যাকেজের কাজ বাজে অবস্থা উল্লেখ করে আগামী ১৫ দিনের মধ্যে ৩ নং প্যাকেজের কাজের অগ্রগতি না হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে সাংবাদিকদের জানান। তিনি আরো বলেন, এ ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার নির্দেশ দেয়া সত্ত্বেও কাজের অগ্রগতি দেখাতে পারেনি। কাজেই যেসব ঠিকাদারি প্রতিষ্ঠান বারবার নির্দেশ দেয়ার পরও কাজ করতে ব্যর্থ হবে তাদেরকে কালো তালিকাভুক্ত করার ঘোষণা দেন মন্ত্রী। যোগাযোগমন্ত্রী সাভারের ঘটনাটি দুঃখজনক, অমানবিক ও ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে বলেন, এ কাজটি হচ্ছে একশ্রেণি লোকের লোভলিপ্সায় লিপ্ত কাজ। এ অপরাধের জন্য কোন আপস নেই।