জগন্নাথপুরের স্কুলে ৫দিন ধরে তালা

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২১:৩৩
উপজেলার সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে গত ২৪ এপ্রিল থেকে তালা ঝুলছে। প্রধান শিক্ষক নিয়োগ, বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন ও শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবিতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিক্ষোভ মিছিল শেষে বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনের সবকটি কক্ষে তালা ঝুলিয়ে দেয়। বিদ্যালয়ের বিরাজমান সমস্যা দূরীকরণ ও শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান। গতকাল রবিবার পর্যন্ত বিদ্যালয়টির কার্যক্রম বন্ধ ছিল। অভিভাবকরা জানান, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন নিয়ে ৩ বছর ধরে এলাকায় বিরোধ চলছে।