ইস্পাহানি ক্রিকেট লিগ

সুপার সিক্স পর্ব শুরু আজ

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ২১:৪৯
ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেটের সুপার সিক্স পর্ব শুরু হচ্ছে আজ। বন্দর ক্রীড়া সমিতি ও কোয়ালিটি স্পোর্টস ক্লাব আজকের ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। সুপার সিক্স পর্বের অন্য চার দল হচ্ছে-ব্রাদার্স ইউনিয়ন, সিটি কর্পোরেশন একাদশ, ইস্পাহানি স্পোর্টিং ক্লাব ও এফএমসি স্পোর্টস। ইস্পাহানি ক্রিকেটের প্রথম পর্বে দুই গ্রুপে ৮টি করে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। পয়েন্টের ভিত্তিতে ৬টি দল সুপার সিক্স পর্বে খেলার সুযোগ লাভ করলেও আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, রাইজিং স্টার ক্লাব, আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, সিটি কর্পোরেশন গ্রীণ, ফ্রেন্ডস ক্লাব শতদল ও শতদল জুনিয়র ক্লাব, শহীদ শাহাজাহান সংঘ ও শতাব্দী গোষ্ঠী যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়।