গবি উপাচার্যের দুঃখ প্রকাশ

আপডেট : ০৮ মে ২০১৯, ১৭:৫১

মুঠোফোনে শিক্ষার্থীদের বিরূপ মন্তব্য করায় ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) উপাচার্য (ভারপ্রাপ্ত) ডা. লায়লা পারভীন বানু।

বুধবার দুপুরে নিজ বাসভবনে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে তিনি দুঃখ প্রকাশ করেন।
 
এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদ, রেজিস্টার মো. দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মর্ত্তুজা আলী, আইন বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ম্যাডাম জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি কর্তৃক পূর্ণাঙ্গ বৈধতা না পাওয়া পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের কোন একাডেমিক কাজ করবেন না। 

আরও পড়ুন: মির্জাপুরে নদীতে বাঁধ দিয়ে মাটি চুরির মচ্ছব

গবি সাধারণ ছাত্র পরিষদের সমন্বয়ক শেখ খোদাইনূর রনি জানান, পূর্ণাঙ্গ উপাচার্য না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক বৈধ উপাচার্য নিয়োগের দাবিতে গত ৬ এপ্রিল থেকে আন্দোলন করে আসছে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে ২ মে বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্যের বিরূপ মন্তব্যে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে শিক্ষার্থীরা গত ৪ মে থেকে উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন শুরু করে।

ইত্তেফাক/অনি