মহাকাশে হাজার হাজার গ্রহের মধ্যে পৃথিবী একটি গ্রহ। আর আমরা পৃথিবী নামক গ্রহে বাস করি। পৃথিবীতে মোট ১৭০টি দেশ আছে। বন্ধুরা আজ আমরা একটি দেশ সম্পর্কে জানব, তাহলো- লাওস।
আয়তন-২,৩৬,৮০০ বর্গ কি.মি. , লোকসংখ্যা- ৪৭,০২,০০০। রাজধানী-ভিয়েনতিয়েন, মুদ্রা-কিপ।
অবস্থান- লাওস এশিয়ার একটি পর্বতসংকুল দেশ। মেকং নদী লাওসকে মিয়ানমার ও থাইল্যান্ড হতে পৃথক করে রেখেছে। চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড ও মিয়ানমার এর প্রতিবেশী রাষ্ট্র।
ঐতিহাসিক প্রেক্ষাপট-১৮৯৩ হতে ১৯৫০ সাল পর্যন্ত লাওস ফরাসিদের শাসনাধীন ছিল। ১৯৫৩ সালে যুবরাজ সুপহানুডং-এর নেতৃত্বে লাওস স্বাধীনতা লাভ করে। লাওস গণপ্রজাতন্ত্রী দেশ। রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট এবং সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। ১৯৭৫ সালের ২ ডিসেম্বর একনায়কত্বের অবসান হয়।
উত্পন্ন দ্রব্য ও সম্পদ: ধান, গম, যব, ভুট্টা, শাকসবজি, কাঠ, কফি, চা, তামাক, পশুসম্পদ প্রভৃতি রয়েছে। টিন, বিদ্যুত্, প্রাকৃতিক গ্যাস, সীসা, পেট্রোল, মোটর গাড়ির ক্ষুদ্র যন্ত্রাংশ ইত্যাদি বিশেষ খনিজ ও অন্যান্য সম্পদ।
ধর্ম: বৌদ্ধ ৫৮%, উপজাতি-৩৪%। শিক্ষিতের হার-২৮%। মাথাপিছু আয়-১৫০ ডলার। ভাষা: লাও (রাষ্ট্রভাষা), ফ্রেঞ্চ, ইংরেজি।
