যশোরে গ্লোবাল ব্র্যান্ডের নতুন শো-রুম

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ১৯:৫৩
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাচীন জনপদ যশোর জেলায় সম্প্রতি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আইটি আমদানীকারক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ডের নতুন শো-রুম। যশোর সদর থানার অর্ন্তগত এমকে রোডস্থ ৩৯নং হোল্ডিংয়ের জেস টাওয়ারের ৫ম তলার এই শো-রুমটি উদ্বোধন করেন গ্লোবাল ব্র্যান্ডের চ্যানেল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সমীর কুমার দাশ, প্রশাসনিক ব্যবস্থাপক সেলিম উল্ল্যা, বিসিএস সমিতির যশোর শাখার চেয়ারম্যান সঞ্জয় কুমার সাহা। এ সময় বিসিএস সমিতির যশোর শাখার ভাইস-চেয়ারম্যান দীণেশ মজুমদার, সাধারণ সম্পাদক পার্থ প্রতীম রতিসহ স্থানীয় ব্যক্তিত্ব এবং গ্লোবাল ব্র্যান্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন এই শাখার সাথে যোগাযোগ করা যাবে ০১৯৭৭৪৭৬৪৯০, ০৪২১৭১৮৮৮ নম্বরে।