দাউদকান্দিতে পাকছে ইরি ধান

শিলাবৃষ্টির ভয়ে কাঁপছে কৃষকের প্রাণ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ২১:৩২
দাউদকান্দি, হোমনা, চান্দিনা, মেঘনা, তিতাস, দেবীদ্বার ও মুরাদনগর উপজেলায় ইরি ধান পাকতে শুরু করেছে। এবার বৃষ্টিপাত কম হলেও ইরি ধানের ফলন ভাল হয়েছে তবে কালবৈশাখীর ছোবল এবং শিলাবৃষ্টির ভয়ে কৃষকগণ আতঙ্কিত। কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, বিগত বর্ষার পানি আটকে রেখে স্থানীয় ভাষায় পুরানো পানিতে যে সকল জমিতে ইরি ধানের আবাদ করা হয়েছিল সেগুলোর ধান পাকতে শুরু হওয়ায় কৃষকগণ তা কাটতে শুরু করেছেন। ৩০ এপ্রিল পর্যন্ত মাত্র ৭/৮ ভাগ জমির ধান কাটা হয়েছে। আগামী ১৪/১৫ দিনের মধ্যে পুরোদমে ধানকাটা শুরু হবে। যে সকল জমির ধানকাটা শুরু হয়েছে তাতে বিঘাপ্রতি ২০/২২মণ ফলন পাওয়া যাচ্ছে বলে কৃষকগণ জানায়।