ট্রেনের চোরাই তেলসহ পাঁচজন গ্রেফতার

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ২১:৩৪
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা রায়পুরা উপজেলার শ্রীনিধি রেলস্টেশন বাজার থেকে গত সোমবার দুপুরে ট্রেনের ১ হাজার লিটার চোরাই ডিজেলসহ ৫ জনকে গ্রেফতার করে র্যার-১১। গ্রেফতারকৃতরা হলেন—শ্রীনিধি গ্রামের আমির হোসেন (২২), আলকাস মিয়া (৩২), আব্দুল মান্নান (৫০), চান্দের কান্দি গ্রামের সোহবার (৩০), সুজন মিয়া (২৪)। র্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানির-৩ এ অভিযান পরিচালনা করেন।