শ্রীপুরে শ্রমিক পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আপডেট : ৩০ এপ্রিল ২০১৩, ২১:৩৫
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা সাভারের রানা প্লাজা ধসে শ্রমিক হতাহতের ঘটনায় গত সোমবার শ্রীপুরের গড়গড়িয়া মাষ্টারবাড়ী এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রায় ১০ হাজার পোশাক শ্রমিক। রানা প্লাজার মালিক সোহেল রানা, রানা প্লাজা নির্মাণ প্রকৌশলী, পৌর প্রকৌশলী, পৌর মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রানা প্লাজায় ৫ গার্মেন্টস মালিকের ফাঁসি, ব্যবহার অনুপযোগী সকল কারখানা বন্ধ, আহত-নিহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ ও চাকরির নিশ্চয়তার দাবিতে শ্রমিকরা এ বিক্ষোভ করে। শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় ৪ ঘন্টা অবরোধ করে গাড়ি ভাংচুর করে। এ সময় শ্রীপুর থানার এস.আই খোরশেদ আলম ও এ.এস.আই আলমগীর, শ্রমিক, বাসের যাত্রী, পথচারীসহ প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে।