ফ্রান্সের এলপি গ্যাস কোম্পানি টোটালগ্যাস বাংলাদেশে সম্প্রতি কর্মস্থলে বিশ্ব নিরাপদ দিবস পালন করে। টোটালগ্যাসের ব্যবসায়ের মূলমন্ত্র হচ্ছে নিরাপত্তা সবার আগে। টোটালগ্যাস তার কর্মকর্তা, কর্মচারী, গ্রাহক, ডিলার ও পরিবেশকদের নিরাপত্তা বিষয়ে সবসময় সচেতন। বিশ্ব নিরাপদ দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও টোটালগ্যাস বাংলাদেশে নিরাপত্তা বিষয়ক সচেতনতা তৈরির জন্য পরিবেশক, ডিলার ও কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে। —প্রেস বিজ্ঞপ্তি
