ডাটাবিজ সফটওয়্যার অ্যান্ড্রয়েড ও আইফোনের জন্য লঞ্চ করতে যাচ্ছে ‘বেসিস সফটএক্সপো মোবাইল অ্যাপ ২০১৩’। এই অ্যাপ্লিকেশনকে বিশেষভাবে তৈরি ও ডিজাইন করা হয়েছে যাতে স্মার্টফোনে বেসিস সফটএক্সপো ২০১৩ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়। এতে পণ্য ও সেবা অনুযায়ী মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সম্বন্ধে বিস্তারিত ও শ্রেণিকৃত তথ্য পাওয়া যাবে। রয়েছে শক্তিশালী সার্চ সুবিধা। এটি ব্যবহার করে এক্সিবিটরদের সম্বন্ধে সংক্ষিপ্ত নোট, ভয়েস নোট, ছবি, ভিডিও ইত্যাদি ধারণ করা যাবে ও সেগুলো ফোনে সংরক্ষণ করা যাবে। রয়েছে ‘লোকেশন ম্যাপ’ ব্যবহারের সুবিধা। তাত্ক্ষণিক সর্বশেষ খবর পেতে অ্যাপ্লিকেশনটিতে রয়েছে বিশেষ ফিচার ‘কারেন্ট নিউজ অ্যান্ড ইভেন্ট আপডেট’।
