সারাদেশে মহান মে দিবস পালিত

আপডেট : ০২ মে ২০১৩, ২০:৪১
সারাবিশ্বের ন্যায় গত বুধবার সারাদেশে মহান মে দিবস পালন করা হয়। এ উপলক্ষে সভা, সমাবেশের আয়োজন করা হয়। সভায় নিরাপদ কর্মস্থল, শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদানের দাবি জানান হয়। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। রংপুর জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে র্যালি, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে মে দিবস পালন উপলক্ষে নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালের উদ্যোগে নগরীর শাপলা চত্বরে ফ্রি চিকিত্সাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহমেদ ঝণ্টু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, হাসপাতাল পরিচালক ডা. আনিছুল করিম, উপ-পরিচালক (মার্কেটিং) সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির (এ) নেতা আব্দুর রাজ্জাক, স্টুডেন্ট ওয়েলফেয়ার কর্মকর্তা মিজানুর রহমান এ্যাপোলো প্রমুখ। কুমিল্লা মহান মে দিবস উপলক্ষে কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি মোঃ আব্দুল মজিদ, মোঃ ফিরোজ, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন খন্দকার, যুগ্ম-সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র্যালিটি কুমিল্লার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুমিল্লা টাউনহলে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। দিনাজপুর নানান কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশের ন্যায় দিনাজপুরে পালিত হয় মহান মে দিবস। এ উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ব্যাচ ধারণ, শ্রমিক র্যালি, রক্তদান কর্মসূচি, আলোচনাসভা, ক্রীড়া প্রতিযোগিতা, কুরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল ইত্যাদি। দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে মে দিবস উপলক্ষে দিনাজপুর ইন্সটিটিউট হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক আহমেদ শামীম আল- রাজী, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য। খাগড়াছড়ি ‘নিরাপদ কর্মপরিবেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’- এ স্লোগানকে সামনে রেখে গত বুধবার খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথকভাবে র্যালী, সাভারে ভবন ধসে নিহতদের স্মরণে একমিনিট নীরবতা পালন এবং আলোচনা সভার আয়োজন করে। র্যালী শেষে স্থানীয় টাউন হলে জেলা প্রশাসক মো. মাসুদ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন প্রমুখ। কিশোরগঞ্জ জেলা প্রশাসন র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। তাছাড়াও বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হোটেল-রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন, মোটরযান শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক লীগ, জাতীয়তাবাদী শ্রমিক দল প্রভৃতি পৃথক পৃথক র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ জেলা শাখা কর্তৃক স্থানীয় রঙমহল চত্বরে সিরাজুল ইসলাম সাত্তারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহ আজিজুল হক, অ্যাডভোকেট ভূপেন্দ চন্দ ভৌমিক দোলন, অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন প্রমুখ। নীলফামারী জাতীয়, দলীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, আলোচনাসভাসহ দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয় নীলফামারীতে। সকালে জাতীয় শ্রমিক লীগের র্যালিতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের শ্রমিক র্যালিতে নেতৃত্ব দেন সদর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন ও মোস্তাফিজার রহমান দুলাল। ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় লোকনাথ দীঘিরপাড় থেকে এক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে শেষ হয়। র্যালি শেষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, পৌর মেয়র মো. হেলাল উদ্দিন প্রমুখ। সুনামগঞ্জ নানা আয়োজনে সুনামগঞ্জে আন্তর্জাতিক শ্রম দিবস পালিত হয়। বুধবার সকাল থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠন শহরে র্যালি বের করে শহর প্রদক্ষিণপূর্বক সমাবেশ করে। রিকশা শ্রমিক সংঘ, ইউনিয়ন, নির্মাণ শ্রমিক কল্যাণ পরিষদসহ বিভিন্ন শ্রমিক সংগঠন র্যালি ও আলোচনাসভার আয়োজন করে। সুনামগঞ্জ উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে শ্রমিকরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। নেত্রকোনা জেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে শোভযাত্রাও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক আনিস মাহমুদের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভযাত্রা সারা শহর প্রদক্ষিণ করে। এর আগে জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান, পৌর মেয়র প্রশান্ত রায়, নেত্রকোনা জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান প্রমুখ। আলোচনা শেষে এছাড়া জেলা আওয়ামী লীগ, বিএনপি শ্রমিক লীগ, শ্রমিক দল, মটরযান শ্রমিক ইউনিয়ন, অটো টেম্পো শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন আলাদা আলাদাভাবে দিবসটি উদযাপন করে। ধামইরহাট (নওগাঁ) উপজেলা শ্রমিক লীগের আয়োজনে সকল প্রকার শ্রমিকদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এম,পি। র্যালি শেষে আমাইতাড়া মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এম,পি বক্তব্য রাখেন। ভাঙ্গুড়া (পাবনা) ভাঙ্গুড়া উপজেলা শ্রমিক সংগঠনের উদ্যোগে শ্রমজীবী মানুষের সমন্বয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। সংগঠনের সভাপতি মোঃ মোতালেব হোসেন এই র্যালির নেতৃত্ব দেন। ভাঙ্গুড়া ও শরত্নগর বাজার প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোতালেব হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন শ্রমিক নেতা ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মকছেদ আলী, সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সস্পাদক রেজাউল করিম, শ্রমিক নেতা মোঃ শাহজাহান আলী ও আলতাব হোসেন প্রমুখ। ভেড়ামারা (কুষ্টিয়া) কুষ্টিয়ার ভেড়ামারা থানার সামনে সকালে জেলা সিএনজি মালিক সমিতির উদ্যোগে পতাকা উত্তোলন, র্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল। সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি ও হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ কামরুল ইসলাম মনা। গফরগাঁও (ময়মনসিংহ) ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশের কমিউনিষ্ট পাটির (সিপিবি) উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সন্ধ্যায় স্থানীয় রেলস্টেশন চত্বরে সিপিবি গফরগাঁও উপজেলা শাখার সভাপতি আজিমউদ্দিন মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ ীয় কমিটির সদস্য কমরেড মনিরা বেগম অনু, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন নেতা মোঃ কবির, সিপিবি গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুস সালেহীন প্রমুখ। তালা (সাতক্ষীরা) তালা উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপ-শহরে র্যালি বের হয়। র্যালি শেষে সংগঠনের তালা শাখার সভাপতি শফিকুল ইসলমের সভাপতিত্বে শ্রমিক ইউনিয়ন অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, তালা উপজেলা শ্রমিক লীগের সভাপতি সূর্যকান্ত পাল, যুবলীগ নেতা সরদার জাকির হোসেন প্রমুখ। মির্জাপুর (টাঙ্গাইল) র্যালি,আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে মির্জাপুর উপজেলায় মহান মে দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা শ্রমিক লীগ উপজেলা সদরে র্যালি বের করে আলোচনা সভা করেছে। বিকেল তিনটার দিকে মির্জাপুর উপজেলা বিশ্বরোড এলাকায় শ্রমিক দল আলোচনা সভার আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। বটিয়াঘাটা (খুলনা) উপজেলা ‘নিজেরা করি’ সংগঠনের উদ্যোগে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। সিপিবি নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইনের নেতৃত্বে বাসস্ট্যান্ড মোড় ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিল বাজার চৌরঙ্গী মোড়ে পথসভায় মিলিত হয়। ভূমিহীন সংগঠনের আঞ্চলিক সভাপতি ক্ষিরোদ চন্দ বৈরাগীর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন নাহীদ রেহানা, কমরেড অমিও রায়, বিভাষ রায়, তুলসী দাস মন্ডল, বিশ্বাস মশিউর আজম, রীনা জোয়ার্দ্দার প্রমুখ। চাটমোহর (পাবনা) প্রতিবছরের মতো এবারও র্যালি ও সভা-সমাবেশের মধ্যদিয়ে পাবনার চাটমোহরে মহান মে দিবস পালিত হয়েছে। মে দিবসের কর্মসূচি চলাকালে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ও পাওনা পরিশোধে মালিক পক্ষকে সর্বোচ্চ আন্তরিক হওয়ার আহবান জানান। বুধবার সকালে বিভিন্ন শ্রমিক সংগঠন র্যালি বের করে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি, সমাবেশ ও আলোচনা সভায় চাটমোহর উপজেলা চেয়ারম্যান এ্যাড. একেএম সামসুদ্দিন, প্রকৌশলী মমিন মুজিবুল হক টুটুল সমাজী, প্রেসক্লাব সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ আওয়ামী লীগ ও বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও এসব সংগঠনের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাগরপুর (টাঙ্গাইল) নানা কর্মসূচির মধ্যদিয়ে নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাস, ট্রাক, অটোরিক্সা, অটো টেম্পো ও সিএনজি সমিতি থানা প্রকৌশল শ্রমিক ইউনিয়ন, মটর বাইকচালক শ্রমিক সমিতিসহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথকভাবে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে। বিভিন্ন সংগঠন পৃথক পৃথকভাবে র্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিকেলে মটর বাইকচালক শ্রমিক সমিতির উদ্যোগে দুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে। কালীগঞ্জ (লালমনিরহাট) কালীগঞ্জ বিদ্যুত্ সরবরাহ শ্রমিক-কর্মচারীর উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালির নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান আহমেদ। পরে বিদ্যুত্ অফিসের সামনে শ্রমিক নেতা শফিকুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান আহমেদ, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল প্রমুখ। দাউদকান্দি (কুমিল্লা) সাভার ট্র্যাজেডির শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে এবং শ্রমিকদের কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করে দাউদকান্দি, হোমনা, চান্দিনা, মুরাদনগর, দেবীদ্বার, মেঘনা ও তিতাস উপজেলায় মহান মে দিবস উদযাপিত হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। শ্রীপুর (গাজীপুর) বুধবার মহান মে দিবস উপলক্ষে শ্রীপুরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। উপজেলা জাতীয় শ্রমিক পার্টি, উপজেলা আওয়ামী শ্রমিক লীগ, জাতীয় শ্রমিক লীগ, জাতীয়তাবাদী শ্রমিক দল নিজ নিজ কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষে আলোচনাসভা করে। এদিকে শ্রীপুর ট্যুরিজম নামে একটি সংগঠন সাভারে রানা প্লাজা ধসে নিহতদের স্মরণে পৌর শহরে শোক র্যালি বের করে। চৌমুহনী (নোয়াখালী) চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগের বেগমগঞ্জ উপজেলা সভাপতি কাজী গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভার উদ্বোধন করেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভি পি মোহাম্মদ উল্যা। প্রধান অতিথি ছিলেন চৌমুহনী পৌরসভার মেয়র ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কিরণ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ফয়সল, সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপু প্রমুখ। রাণীশংকৈল (ঠাকুরগাঁও) মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নসহ রাণীশংকৈলের সকল শ্রমিক সংগঠন সম্মিলিতভাবে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। পরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন অফিস প্রাঙ্গণে সংগঠনের সভাপতি পরিমল সরকারের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সইদুল হক। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান লিটা, বিএনপি সম্পাদক আতাউর রহমান ও ওয়ার্কার্স পার্টি নেতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম। লালপুর (নাটোর) ‘মালিক শ্রমিক একতা, শিল্পায়নের মূলকথা’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বুধবার নাটোরের লালপুর উপজেলায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নর্থ বেঙ্গল সুগার মিলস্ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে শোভাযাত্রা ও গোপালপুর শহীদ মিনার চত্বরে সিবিএ সভাপতি খন্দকার শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবর রহমান, সিবিএ সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সভাপতি খায়রুল বাসার ভাদু প্রমুখ। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) বুধবার বিকেলে কসবা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সুপার মার্কেট চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় কসবা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও কসবা ইউসিসিএ’র সহ-সভাপতি এম তবিবুর রহমান জীবন। কাহালু (বগুড়া) সংবাদদাতা কাহালু উপজেলা রিক্সা/ভ্যান শ্রমিক সমিতি, মটর শ্রমিক ইউনিয়ন, গৃহনির্মাণ শ্রমিক ঐক্য পরিষদ ও আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন কাহালু শাখার পক্ষ থেকে পৃথক পৃথকভাবে কর্মসূচী গ্রহণ করা করে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা। বুধবার সকালে কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য ইঞ্জিঃ জেড আই মোস্তফা আলী মুকুলের নেতৃত্বে কাহালু উপজেলা রিক্সা/ভ্যান শ্রমিক সমিতির এক র্যালি বের হয়। ফুলবাড়ি (দিনাজপুর) দিবসটি পালনের জন্য ফুলবাড়ি দোকান কর্মচারী-শ্রমিক ইউনিয়ন, দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন বাস শাখা, টেম্পো শাখা, ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, শ্রমিক লীগ, নির্মাণ শ্রমিক লীগ, রিক্সা-ভ্যান শ্রমিক লীগ, ফুলবাড়ি রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক ফেডারেশন, পিকআপ শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বেকারী শ্রমিক ইউনিয়ন, কুলি-মজদুর শ্রমিক ইউনিয়ন, টিউবওয়েল শ্রমিক ইউনিয়ন, ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন, দর্জি শ্রমিক ইউনিয়ন, গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন, জুয়েলারি সমিতিসহ শতাধিক শ্রমিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে। এদিকে দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে স্থানীয় রাবিয়া কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি কমল চন্দ্র সাহার সভাপতিত্বে মহান মে দিবসের তাত্পর্য নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর (নীলফামারী) শ্রমিকদের নিরাপদ কর্মস্থল, ন্যায্য মজুরি ও অধিকার আদায়ের দাবিতে মহান মে দিবস নানা কর্মসূচির মাধ্যমে সৈয়দপুরে উদযাপন করা হয়। সকালে নীলফামারী জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, রিকশা মজদুর ইউনিয়ন, মাইক আপারেটর সমিতিসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন বর্ণাঢ্য র্যালি বের করে। ছাতক (সুনামগঞ্জ) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শহরে লাল পতাকা র্যালি ও ট্রাফিক পয়েন্টে সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক রুহেলের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফি উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।