রায়পুরা উপজেলায় বুধবার মাতৃস্বাস্থ্য সেবা পরিদর্শন করে জাপান থেকে আগত জাইকার একটি বিশেষজ্ঞ দল। জাপানের কচিকচি জুনিয়র কলেজের চেয়ারম্যান ড. হিরোকো মিয়ামি’র নেতৃত্বে জাপান নাসিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান মিস ইউকিসহ বিশেষজ্ঞ দলটি কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন নরসিংদী সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ নজিব আহম্মেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম প্রমুখ।
