ভাণ্ডারিয়ায় তাফসীরুল কুরআন মাহফিল সমাপ্ত

আপডেট : ০২ মে ২০১৩, ২০:৪২
মঙ্গলবার রাতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো ৯ দিনব্যাপী ৫৯তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহিফল। ইসলামী সমাজ কল্যাণ কমপ্লেক্সের উদ্যোগে ভাণ্ডারিয়া বন্দরে তাফসীর ময়দানে হাজারো ধর্মপ্রাণ মুসুল্লী দোয়ায় শরিক হন। সমাপনি বক্তব্য রাখেন কমপ্লেক্সের সভাপতি ও সাবেক ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল হক মনি জোমাদ্দার। মোনাজাত পরিচালনা করেন হযরত মাওঃ মুফতি ইয়াকুব আলী কাসেমী। উক্ত তাফসীরুল কুরআন মাহিফলে অংশ নেন আলহাজ্ব হযরত মাওঃ নূরুল হুদা ফয়েজী, আলহাজ্ব হযরত মাওঃ মুফতি ক্বারী ইসমাইল, আলহাজ্ব হযরত মাওঃ আঃ হাই নেছারী, আলহাজ্ব মাওঃ মুফতি রফিকুল ইসলাম, হযরত মাওঃ মোহাম্মদ ইয়াসিন, হযরত মাওঃ আঃ লতিফ, আলহাজ্ব হযরত মাওঃ প্রমুখ। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওঃ আব্দুর রহমান।