আক্কেলপুরে এনজিও’র ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা

আপডেট : ০২ মে ২০১৩, ২০:৪৩
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রায়নগর গ্রামে মঙ্গলবার এক কৃষক পাঁচটি এনজিওর কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে গাছে ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ জানায়, উপজেলার তিলকপুর রায়নগর গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র কৃষক হিরন (৩০) একটি ক্ষুদ্র ব্যবসার জন্য পাঁচটি এনজিও থেকে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করে। ঋণের টাকায় মোবাইল ফোনের ফ্লেক্সিলোডের ব্যবসা শুরু করে। ব্যবসায় সফলতা না আসায় অল্প দিনেই পুঁজি হারিয়ে ফেলে। গত মঙ্গলবার ওই এনজিওগুলোর কর্মীরা কিস্তির টাকা নিতে হিরনের বাড়িতে উপস্থিত হয়। হিরন এ সময় পালিয়ে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।