কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়ায় নতুন শপথ সমবায় সমিতি লিঃ-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও উক্ত সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমান উপদেষ্টা মোঃ জহিরুল ইসলাম কুমিল্লা বিদ্যুত্ কর্মকর্তা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে নির্বাচিত হওয়ায় গত বুধবার রাতে সমিতির কার্যালয়ে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন শপথ সমবায় সমিতি লিঃ-এর সভাপতি কাজী মোঃ মতিউর রহমান।
