হটাত্ বিয়ে!

আপডেট : ০৮ মে ২০১৯, ১৯:৪৪

বিনোদন রিপোর্ট

 

 

হটাত্ করেই বিয়ে সেরে ফেলেছেন চিত্রনায়িকা তমা মির্জা। বর বাংলাদেশি বংশোদ্ভুত কানাডিয়ান নাগরিক হিশাম চিশতি। গত ৬ মে রাজধানীর গুলশানের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে আয়োজিত হয় বিয়ের অনুষ্ঠান। অনুষ্ঠানে হিশাম-তমার পরিবার ও তাঁদের বন্ধু-বান্ধবরা আমন্ত্রিত ছিলেন। হিশাম চিশতি প্রসঙ্গে তমা জানান, পারিবারিকভাবে হিশামের সঙ্গে তাঁর পরিচয়। এরপর বাগদান ও আকদ অনুষ্ঠিত হয় তাঁদের। জানা গেছে, বিয়ে হয়েছে আরো আগে। অনেকে শুধু বাগদানের কথাটা জানলেও অনেকটা চুপিসারে সেসময়ই আকদ হয় তাঁদের। বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তমা মির্জা নিজে। গতকালের অনুষ্ঠানের একটি ছবিও পাঠিয়েছেন তিনি। পাশাপাশি ভক্তদের কাছে চেয়েছেন শুভকামনা। উল্লেখ্য, তমা মির্জা শাহনেওয়াজ কাকলীর ‘নদীজন’ চলচ্চিত্রে অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। ‘বলো না তুমি আমার’ ছবির সুবাদে বড়পর্দায় পা রাখেন তিনি।