সেনাবাহিনীর তিনজন ব্যক্তি টার্গেট প্র্যাকটিস শেষে কথাবার্তা বলেছেন যার মধ্যে একটি করে কথা মিথ্যা।
কর্নেল: আমি ১৮০ নাম্বার পেয়েছি। মেজরের চেয়ে ৪০ কম পেয়েছি। জেনারেলের চেয়ে ২০ বেশি পেয়েছি।
মেজর: আমি সবচেয়ে কম নাম্বার পাইনি। জেনারেলের সঙ্গে আমার নাম্বারের পার্থক্য ৬০। জেনারেল ২৪০ পেয়েছেন।
জেনারেল: আমি কর্নেলের চেয়ে কম পেয়েছি। কর্নেল ২০০ পেয়েছেন। কর্নেলের চেয়ে মেজর ৬০ বেশি পেয়েছেন। তাদের টার্গেট বোর্ডটি দেখুন এবং বলুন কার নাম্বার কত?
