এমএস ওয়ার্ডের বেসিক ধারণা

আপডেট : ০৮ মে ২০১৯, ১৯:৫২

ডিজিটাল কন্টেন্ট খুঁটিনাটি

পলাশ কান্তি মজুমদার, শিক্ষক

চাঁদপুর জনতা হাইস্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা

পর্ব-৫

প্রিয় শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ প্রীতি ও শুভেচ্ছা রইলো। আজ আলোচনা করবো সহজে ও দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি করার জন্য কী বোডের্র সাহায্যে ব্যবহূত word document-র প্রয়োজনীয় কিছু Shortcut key।

তাহলে জেনে নিই প্রয়োজনীয় সর্টকার্ট কী এর ব্যবহারসমূহ

Create, save, view and print documents এর সর্টকাট Key:

Ctrl+N    : নতুন ডকুমেন্ট শুরু করা।

Ctrl+O    : ওপেন ডায়ালগ বক্স প্রদর্শন করা।

Ctrl+W   : অ্যাকটিভ ডকুমেন্ট বন্ধ করা।

Ctrl+S     : ডকুমেন্ট সংরক্ষণ বা সেভ করা।

Ctrl+P     : প্রিন্ট ডায়ালগ বক্স প্রদর্শন বা প্রিন্ট করার জন্য।

Alt+Ctrl+I: প্রিন্ট কত পেইজ থেকে কত পেইজ হবে বা প্রিন্ট প্রিভিউ প্রদর্শন করার জন্য।

Alt+Ctrl+P: প্রিন্ট লেআউট প্রদর্শন করার জন্য।

Alt+Ctrl+O: আউটলাইন ভিউ প্রদর্শন করার জন্য।

Alt+Ctrl+N: ড্রাফট ভিউ প্রদর্শন করার জন্য।

 Find, Replace and Browse through text এর সর্টকাট key :

Ctrl+F     : কোন ওয়ার্ড সার্চ করার জন্য।

Alt+Ctrl+Y:  আরেকটা ওয়ার্ড সার্চ করার জন্য (একটা সার্চ রিপ্লেস করার পর)।

Ctrl +H   : রিপ্লেস ডায়ালগ বক্স প্রদর্শন করার জন্য।

Ctrl+G    : গো টু ডায়ালগ বক্স প্রদর্শন করার জন্য।

Alt+Ctrl+ Z : আপনি শেষ চারটি জায়গায় সংশোধন করেছেন তা প্রদর্শন করবে।

Ctrl+PageUp: পূর্বের সংশোধনের স্থানে যাওয়ার জন্য।

Ctrl+Page Down   : পরের সংশোধনের স্থানে যাওয়ার জন্য।

 Edit and Move Text and Graphics এর সর্টকাট key:

Backspace

: বামদিক থেকে একটি বর্ণ ডিলিট করার জন্য।     Ctrl+Backspace: বামদিক থেকে একটি শব্দ ডিলিট করার জন্য।

Delete : ডানদিন থেকে একটি বর্ণ ডিলিট করার জন্য।

Ctrl+Delete: ডানদিক থেকে একটি শব্দ ডিলিট করার জন্য।

Ctrl+ Z   : শেষ কাজটি বাতিল করার জন্য।

Ctrl + C  : নির্বাচিত টেক্সট কপি করার জন্য।

Ctrl + X  : নির্বাচিত টেক্সট কাট করার জন্য।

Ctrl+V    : কপি/কাট করা টেক্সট পেস্ট করার জন্য।

Alt+Shift +R:  হেডার অথবা ফুটারের পূর্বের অংশ কপি করার জন্য।

Ctrl +Alt +V: পেস্ট স্পেশাল ডায়ালগ বক্স প্রদর্শনের জন্য।

Ctrl + Shift + V     : শুধু ফরম্যাটিং পেস্ট করার জন্য।

Insert Special Characters এর সর্টকাট key:

Ctrl+Delete: ডানদিক থেকে একটি শব্দ ডিলিট করার জন্য।

Ctrl+F9  : খালি ফিল্ড ইনসার্ট করার জন্য।

Shift +Enter: একটি প্যারাগ্রাফে একটি নতুন লাইন শুরু করার জন্য।

Ctrl + Enter: পেজ ব্রেক ইনসার্ট করার জন্য।

Ctrl+ shift+ Enter : কলাম ব্রেক ইনসার্ট করার জন্য।

Ctrl + Hyphen: একটি অপশনাল হাইপেন ইনসার্ট করার জন্য।

Ctrl + Shift +Hyphen : নন ব্রেকিং হাইপেন ইনসার্ট করার জন্য।

Ctrl+Shift+Spacebar: নন ব্রেকিং স্পেস ইনসার্ট করার জন্য।

Alt + Ctrl + C        : কপিরাইট প্রতীক ইনসার্ট করার জন্য।

Alt+Ctrl+R: রেজিস্টার্ড ট্রেডমার্ক প্রতীক ইনসার্ট করার জন্য।

Alt+Ctrl+T: ট্রেডমার্ক প্রতীক ইনসার্ট করার জন্য।

Alt+Ctrl+Full Stop: উপবৃত্ত ইনসার্ট করার জন্য।