দূষণে ধামরাই, হুমকির মুখে জনস্বাস্থ্য

আপডেট : ০৩ মে ২০১৩, ২০:৪৮
ঢাকার নিকটবর্তী ধামরাই উপজেলার বুক চিরে বয়ে গেছে গাজীখালী ও বংশী নদী। মরখালী গাজীখালীর শাখা। খাল হলেও দেখতে এটিও ছিল নদীর মতই। উপজেলার এ নদী ও খালগুলো একসময় ছিল প্রমত্তা। এ নদীতে পাল তুলে নৌকা চলত। জেলেরা সারাবছর মাছ ধরে জীবিকা নির্বাহ করত। নদী ছিল তীরবর্তী মানুষের পানির প্রধান উত্স। সেই নদী আজ আর নদী নেই। নাব্যতা হারিয়ে মৃতপ্রায় উপজেলার নদী আর খালগুলো। নানা কারণে নদীর পানি দূষিত হয়ে পড়েছে। কল-কারখানার দূষিত বর্জ্য মিশে নদীর পানি ঘন, কালো, বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে। কৃষি বা গৃহস্থালি কাজে কেউ আর এ পানি ব্যবহার করতে পারছে না। নদীর মাছ মরে গেছে। পানি গায়ে লাগা মাত্রই আক্রান্ত হতে হয় চর্মরোগে। দূষিত পানির দুর্গন্ধে তীরবর্তী মানুষ অতিষ্ঠ।