সমার্থক শব্দ
বাংলা
কঙ্কন সরকার, শিক্ষক
শিশুবান্ধব পাঠশালা , গাইবান্ধা
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য পরীক্ষার উপযোগী সমার্থক শব্দ দেয়া হলো।
ঐক্য—একীভাব, একতা, অদ্বিতীয়ত্ব, অবিশেষ, অপার্থক্য, অভেদ, একত্ব, অভিন্নতা, সমতা, সামঞ্জস্য।
ওজর—অছিলা, অজুহাত, বাহানা, বায়নাক্বা, দোহাই, ছল, ছুতো, ছলছুতো, ছুতোনাতা, ভাণ, ভণিতা।
ওষুধ—ঔষধ, দাওয়াই, দাওয়া, ব্যাধিনাশক, ভেষজ, ভৈষজ, ড্রাগ, প্রতিষেধক, নিবারক।
কুঁড়ি— কলি, কলিকা, কোর, উত্কলিকা, মুকুল, বউল, বোল।
কন্যা— মেয়ে, তনয়া, পুত্রী, খুকী, আত্মজা, তনুজা, কুমারী, নন্দিনী, সুতা, দুহিতা।
কিরণ— আলোক, প্রভা, কর, দীপ্তি, রশ্মি, জ্যোতি।
গন্ধ— ঘ্রাণ, বাস, বাসনা, সুবাস।
গ্রন্থাগার — লাইব্রেরি, গ্রন্থালয়, পুস্তকাগার, পাঠগৃহ, পুস্তকালয়, পাঠাগার, গ্রন্থগৃহ।
ঘোড়া—অশ্ব, বাজি, ঘোটক।
চন্দ্র—চাঁদ, শশধর, সুধাংশু, শশী, তারাপতি, মৃগাঙ্ক, চন্দ্রিমা, বিধু, ইন্দ্র।
চক্ষু—আঁঁখি, চোখ, নয়ন, লোচন, নেত্র, অক্ষি।
চিকিত্সালয়— হাসপাতাল, চিকিত্সাগার, আরোগ্য নিকেতন, আরোগ্যশালা, বৈদ্যশালা, স্বাস্থ্যকেন্দ্র ক্লিনিক।
চুড়া—উপর, ঊর্ধ্ব, শৃঙ্গ, শিখর, শীর্ষ, শির।
চরিত্র—স্বভাব, প্রকৃতি, ধর্ম, গুণ, স্বরূপ, স্বধর্ম, স্বভাবধর্ম, স্বরূপতা।
চোখ—চক্ষু, নয়ন, নেত্র, লোচন, অক্ষি, আঁঁখি।
ছাত্র—শিক্ষার্থী, বিদ্যার্থী, অধীয়ান, অধ্যয়নকারী, অধ্যেতা, পাঠার্থী, পড়ুয়া, বিদ্যাভ্যাসী।
জ্ঞান— প্রজ্ঞা, বোধি, বোধ, অনুভাব, ব্যুত্পত্তি, প্রমা, পরিজ্ঞান।
জননী—মা, মাতা, আম্মা, প্রসূতি, গর্ভধারিনী।
ঝড়—ঝঞ্ঝা, ঝটিকা, বাত্যা, তুফান, ঝড়ি।
তালিকা— ফর্দ, লিস্ট, নির্ঘণ্ট, ফিরিস্তি, তফসিল।
তরঙ্গ— ঢেউ, ঊর্মি, কল্লোল, হিল্লোল,বীচি, উত্কলিকা।
তীর—বাণ, শর, ইষু, শায়ক।
