বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান সংবাদ সম্মেলন করে পরিষদের ১০সদস্যকে অপসারণের দাবি করলেন। বৃহস্পতিবার তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সরকারের কাছে এ দাবি করেন।
বক্তব্যে মুহিবুর রহমান আরও বলেন, ১১ সদস্য বিশিষ্ট বিশ্বনাথ উপজেলা পরিষদের ১০জন আমার বিরোধী দলের থাকা সত্ত্বেও সহনশীলতার মনোভাব নিয়ে গত সাড়ে ৪বছর যাবত্ পরিষদ পরিচালনা করি। কিন্তু ইলিয়াস আলী গুম হওয়ার পর আমার পরিষদের ১০জন সদস্য আইন-শৃঙ্খলা বিরোধী তত্পরতা ও সরকার উত্খাতের প্রচেষ্টা চালান। তাদের এই সন্ত্রাসের কারণে অকালে ঝরে যায় ৩টি প্রাণ। উপজেলা নির্বাহী অফিসার বাদি হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী ও দেশদ্রোহী কার্যকলাপের অভিযোগে মামলা করেন।
উপজেলা পরিষদের ১০জন সদস্যের মধ্যে ১জন জামায়াত, ৬ জন বিএনপি অপর ২জন উপজেলা কমপ্লে¬ক্স ভাংচুর ও অগ্নিসংযোগ মামলা থেকে অব্যাহতি পেতে আওয়ামী লীগে নাম লিখলেও তারা মূলত বিএনপির।
