মোরগ লড়াইকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১

আপডেট : ০৮ মে ২০১৯, ২০:০৯

সিলেটের ওসমানীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম চমক আলী (৪৪)। তিনি উপজেলার উসমানপুর ইউপির রাঙ্গাপুর গ্রামের মৃত গোলাম আলীর ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে পাঠায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে চমক আলীর হাঁস একই বাড়ির আলাল মিয়ার মোরগের সঙ্গে লড়াই লাগে। এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে আলাল মিয়া ও তার ভাইসহ কয়েকজন মিলে দেশীও অস্ত্র নিয়ে অর্তকিত হামলা চালায় চমক আলীর ওপর। হামলায় চমক আলী গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা চমক আলীকে উদ্ধার করে উপজেলার তাজপুরস্থ প্যারাডাইজ ক্লিনিকে নিয়ে যাওয়ার পথে মৃত্যু ঘটে। 

আরও পড়ুন: লামায় ট্রাক চাপায় নিহত ৩

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আল মামুন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চমক আলীকে পিঠিয়ে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/কেকে