আসুস ওয়্যারলেস মডিউলের মাদারবোর্ড

আপডেট : ০৪ মে ২০১৩, ২০:১৭
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুস ব্র্যান্ডের পি৮জেড৭৭-ভি মডেলের মাদারবোর্ড। ইন্টেল জেড৭৭ চিপসেটের এই মাদারবোর্ডে আছে ওয়্যারলেস ডেটা নেটওয়ার্ক কার্ড এবং ওয়্যারলেস অ্যান্টেনা, যা দিয়ে ইন্টারনেট ব্যবহার করা, ডিএলএনএ অ্যাকসেস করা, স্মার্টফোন বা ট্যাবলেট দিয়ে ডেস্কটপ পিসিকে নিয়ন্ত্রণ করার সুবিধা পাওয়া যায়। এটি ইন্টেলের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের প্রসেসরগুলো সমর্থন করে। রয়েছে বিল্ট-ইন গ্রাফিক্স প্রসেসর, ৮-চ্যানেল অডিও, গিগাবিট ল্যান, ইউএসবি ৩.০ পোর্ট, এইচডিএমআই পোর্ট, ডুয়াল চ্যানেলে ডিডিআর৩ র্যাম সমর্থন প্রভৃতি সুবিধা। মূল্য ২০,৫০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯৩৮, ৯১৮৩২৯১।