নেশা জাতীয় জুস পান করিয়ে অজ্ঞান অবস্থায় ধর্ষণ করায় রাগে, ক্ষোভে মাদ্রাসা ছাত্রীর অকাল মৃত্যুর প্রতিবাদে উখিয়ার জাগ্রত নাগরিক পরিষদ গতকাল শনিবার স্টেশন চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
সমাবেশে বলা হয় ধর্ষক রানার কারণে হতদরিদ্র পরিবারের একমাত্র মেয়েটি (১৫) আত্মহত্যা করেছে। রানাকে রিমান্ডে আনলে আরো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে।
সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী মেম্বার, নুর মোহাম্মদ সিকদার, রাশেল উদ্দিন সুজন, আমির হামজা, মোজ্জাফর আহমদ প্রমুখ।
