শ্রীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মাননা প্রদান

আপডেট : ০৪ মে ২০১৩, ২১:৫১
গতকাল শনিবার শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির পক্ষ থেকে স্থানীয় মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ১৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে নগদ ২ লাখ ৯৫ হাজার ৪৮০ টাকার সম্মাননা প্রদান করা হয়েছে। শিক্ষক খন্দকার শফিকুল আজম, মসিউর রহমান, হাবিবুর রহমান, আমেনা খাতুন, সাহা দীপক কুমার, মজুমদার বৃন্দাবনকে ২৫ হাজার ৫০ টাকা প্রদান করা হয়। আরো যাদের সম্মাননা প্রদান করা হয় তারা হলেন লুত্ফর রহমান, বিশ্বাস অজিত কুমার, অশোক কুমার সুনীল কুমার পরিতোষ কুমার, সমির কুমার, আবুল হোসেন, পাল অধির কুমার, মোমিন আলী বিশ্বাস, সুশান্ত কুমার গয়াল, আহম্মদ আলী, আনোয়ার হোসেন ও ছব্দার হোসেন । ২০০১ সাল থেকে সমিতির কার্যক্রম চালু হয়। সমিতির সভাপতি ও শ্রীপুর এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অপূর্ব কুমার মন্ডল, বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান ও বালিকা বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক গোলাম ছরোয়ার।