সিসিমপুর দিবস ২০১৩ উপলক্ষে বগুড়ায় দুইদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে শিশু একাডেমি। শনিবার সকালে স্থানীয় জেলা পরিষদ প্রাঙ্গণে বগুড়ার জেলা প্রশাসক মো. শফিকুর রেজা বিশ্বাস কর্মসূচির উদ্বোধন করেন। পরে বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। আজ রবিবার বিকালে চিত্রাংকন প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
