মহেশপুরে শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাস করে

আপডেট : ০৪ মে ২০১৩, ২১:৫৩
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খাঁ পুরন্দপুর মডেল একাডেমির ছাত্র-ছাত্রীরা বর্তমান খোলা আকাশের নিচে ক্লাস করছে। জানা গেছে, গত ১৯ এপ্রিল রাতে ঘূর্ণিঝড়ে উপজেলার বিভিন্ন অঞ্চলে মৌসুমী ফসল, বসতবাড়ি, গাছপালা শিক্ষা প্রতিষ্ঠান ভেঙ্গে লণ্ডভণ্ড হয়ে গেছে। এ বিষয়ে এলাকা ঘুরে দেখা যায় ফতেপুর ইউপির খাঁ পুরন্দপুর গ্রামের পুরন্দপুর মডেল একাডেমি স্কুলটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে গেছে। ঝড়ে স্কুলটি ভেঙ্গে যাওয়ায় ঐ স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে খোলা আকাশের নিচে ক্লাস করতে হচ্ছে।