রানিনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৪টি হিন্দু পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার বেলঘড়িয়া গ্রামে গোপেশ্বর গং ও গৌর গং-এর মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল এবং রাস্তার জায়গা দেয়াকে কেন্দ্র করে একাধিকবার সালিশ বৈঠক হয়। এরই জের ধরে গত ৩ এপ্রিল গৌর চন্দ্রকে গাল-মন্দ করেছে মর্মে অভিযোগ তুলে গোপেশ্বরের বিরুদ্ধে সালিশ বৈঠকের আয়োজন করে সমাজপতিরা। এসময় গোপেশ্বর গত ৪ এপ্রিল হিন্দু ও মুসলিম উভয় সমাজের লোকজন নিয়ে সালিশ করার জন্য হিন্দু সমাজপতিদের কাছে লিখিত আবেদন করেন। পরে গত ২৯ এপ্রিল ওই গ্রামের এক সালিশে উপস্থিতরা গোপেশ্বর ও তার ৩ ভাইকে সমাজচ্যুত করে। গোপেশ্বর জানান, ওই সালিশকারকরা একাধিকবার বিভিন্ন অজুহাতে আমার পরিবারকে অপদস্ত করেছে, তাই গ্রামের হিন্দু ও মুসলিম সমাজ নিয়ে সালিশের লিখিত আবেদন করেছিলাম, সমাজপতিরা এতে ক্ষিপ্ত হয়ে আমাদের সমাজচ্যুত করেছে।
