বেভারেজ কুলার নিতে কোকা কোলা-ওয়ালটন চুক্তি

আপডেট : ০৮ মে ২০১৯, ২১:০৯

ওয়ালটনের কাছ থেকে বিপুল সংখ্যক বেভারেজ কুলার নিচ্ছে বহুজাতিক কোম্পানি কোকা কোলা। কোকা-কোলার নিজস্ব বোতল প্রস্তুতকারী বহুজাতিক কোম্পানি ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড (আইবিপিটএল) এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে এ বিষয়ে চুক্তি সই হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আইবিপিএল এর ব্যবস্থাপনা পরিচালক তাপস কুমার মণ্ডল এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম। এ উপলক্ষে ফিতা কেটে ওয়ালটন কারখানায় প্রস্তুতকৃত কোকা কোলার বেভারেজ কুলার-এর উদ্বোধন এবং শুভেচ্ছা কেক কাটা হয়।

আইপিবিএল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তাপস কুমার মণ্ডল বলেন, আমরা বিশ্বাস করি, চুক্তিটির ফলে আমরা দেশের গ্রাহকদের উন্নত সেবা প্রদানের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখতে সক্ষম হবো। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম বলেন, ওয়ালটন বিশ্বের ইলেকট্রনিক্স পণ্যের বাজারে সেরা ব্র্যান্ড হওয়ার লক্ষ্যে নব উদ্যমে যাত্রা শুরু করেছে। সেই অগ্রযাত্রায় বিশ্বের অন্যতম বহুজাতিক কোম্পানি আইবিপিএলকে অংশীদার হিসেবে পেয়ে আমরা আনন্দিত।— প্রেস বিজ্ঞপ্তি