বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী এম কে আনোয়ার এমপি বলেছেন, এই সরকারের নিকট জনগণের কোন মূল্য নাই। সরকারকে ক্ষমতা ও অর্থের লোভ পেয়ে বসেছে। হোমনায় স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে শুক্রবার মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের দুঃখ দুর্দশা ও দুর্নীতি নিয়ে সংসদে আলোচনা হয় না। সরকারি দল সংসদকে কুত্সা রটনার স্থন বানিয়েছে। অলিবম্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান মেনে নিতে তিনি সরকারের প্রতি আহবান জানান। ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মোল্লার সভাপতিত্বে সামবেশে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, বিএনপি নেতা নূরুল ইসলাম, আলমগীর সরকার, মিজানুর রহমান, আতাউল্লাহ, নূরুজ্জামান মিন্টু, শহীদ মেম্বার, কাবিল মেম্বার, লিয়াকত হোসেন মেম্বার প্রমুখ।
