ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকায় ফরিদা বেগম (৫৭) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার কোতয়ালী থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহতের স্বামী সাবেক সরকারি কর্মকর্তা সৈয়দ আকরাম হোসেন গত বুধবারে তার গ্রামের বাড়ি ভোলা গেছেন। নিহতের বোন শাহানা বেগম জানান, জমিজমার বিরোধ নিয়েই বৃহস্পতিবার রাতে তাকে ফাঁকা বাড়িতে হত্যা করা যায়। এর আগে ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি নিহতের একমাত্র ছেলে লিমনকে হত্যা করে তার মোটরসাইকেলটি নিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় কৌশিক, নাহিদ ও জাহিদকে আসামি করে মামলা করা হলে কোতয়ারী পুলিশ মোটর সাইকেলটি উদ্ধার করলেও আসামিদের ধরতে পারেনি আজও। মামলা হওয়ার পর থেকেই আসামিরা পরিবারটিকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ফরিদাকে হত্যা করা হয়েছে বলে শাহানা বেগম দাবি করেন।
