মুন্সীগঞ্জের তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট : ০৪ মে ২০১৩, ২১:৫৫
জেলায় পুলিশের মোষ্টওয়ান্টেড তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম সেলিম ওরফে ওদলা সেলিমকে আটক করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র-চাঁদাবাজিসহ ৬টি মামলা রয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান। তিনি আরো জানান, পুলিশ দীর্ঘ্য দিন যাবত্ তাকে হন্যে হয়ে খুঁজছিল।গতকাল শুক্রবার শহরের সুপারমার্কেট সংলগ্ন স্লোপ্লাসমিনি চাইনিজ রেস্ট্রুরেন্ট থেকে তাকে আটক করা হয়।