ফটো ক্যাপশন

আপডেট : ০৮ মে ২০১৯, ২১:০৯

এবি ব্যাংক তার সকল কর্মীদের নিয়োগকর্তা হিসেবে সমান সুযোগ ও নিরাপদ কর্ম পরিবেশ প্রদান করছে। এই ধারাবাহিকতায়, বিশেষ যোগ্যতাসম্পন্ন আন্তরা আহমেদ ২৯ বছরের কর্মজীবনে ব্যাংকের জন্য নিবেদিত কর্মকর্তা  হিসেবে কর্মরত ছিলেন। তার সম্মানে এবি ব্যাংক একটি বিদায়ী অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) তারিক আফজাল ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন

০০

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক ড. মাহমুদ ওসমান ইমামকে বিদায় সংবর্ধনা দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। গতকাল এক অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের পক্ষে ব্যাংকের চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হয়ে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান। এ সময় ব্যাংকের অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন

০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা গতকাল অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন, পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সচিব জে.কিউ.এম হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন

০০

ওয়েস্টার্ন ইউনিয়ন, রিয়া, ট্রান্সফাস্ট, প্রভু মানিসহ বিভিন্ন একচেঞ্জ হাউজের স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে সম্প্রতি মতবিনিময় সভা করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ শামস্-উল ইসলাম। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন